সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত জীবন আলী ও হিরার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায়। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত জীবন আলী ও হিরার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায়। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow