স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সঙ্গে উপহাস করেছেন : অধ্যক্ষ ইউনুস আহমদ
রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনমতের প্রতি উপহাসের শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সঙ্গে উপহাস করেছেন। তার এই বক্তব্য ও আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন হয়ে উঠছে এবং একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। অপরাধ প্রমাণিত হওয়ার পরও দীর্ঘ সময় শাস্তি কার্যকর না হওয়ায় সাধারণ ম
রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনমতের প্রতি উপহাসের শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সঙ্গে উপহাস করেছেন। তার এই বক্তব্য ও আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন হয়ে উঠছে এবং একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। অপরাধ প্রমাণিত হওয়ার পরও দীর্ঘ সময় শাস্তি কার্যকর না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান বিচারব্যবস্থা নিয়ে অনাস্থা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রামিসাসহ নারী ও শিশু হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলনের মহাসচিব।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঢাকা মহানগর বর্তমানে নানা নাগরিক সমস্যায় জর্জরিত। নগরবাসীর জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলাকে তিনি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
এদিকে, শুক্রবার বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঢাকাকে যানজট, দূষণ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে সামাজিক ও সাংগঠনিক উদ্যোগ জোরদার করতে হবে।
থানা প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন- নগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন, এমএইচ মোস্তফা, আলহাজ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।