সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন আলি আকবর খান। সোমবার (০১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। তার জন্ম ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায়। দীর্ঘ চাকরিজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের জন্য তিনি পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow