সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে বিশিষ্টজনদের বিবৃতি

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প নিয়ে আবারও বিরোধিতা করেছেন নগরের বিশিষ্ট নাগরিকেরা। প্রকল্পটি স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সিআরবি এলাকায় পরিবেশ ও ঐতিহ্য বিবেচনায় এই ধরনের স্থাপনা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সিআরবি এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তবে একই দিন প্রকল্পের বিরোধিতায় সিআরবি রক্ষা মঞ্চ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। বিবৃতিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মোজাম্মেল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, মুক্তিযুদ্ধ গবেষক সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান, সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক আখতার

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে বিশিষ্টজনদের বিবৃতি

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প নিয়ে আবারও বিরোধিতা করেছেন নগরের বিশিষ্ট নাগরিকেরা। প্রকল্পটি স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সিআরবি এলাকায় পরিবেশ ও ঐতিহ্য বিবেচনায় এই ধরনের স্থাপনা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা উচিত নয়।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সিআরবি এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তবে একই দিন প্রকল্পের বিরোধিতায় সিআরবি রক্ষা মঞ্চ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

jagonews24

বিবৃতিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য মোজাম্মেল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, মুক্তিযুদ্ধ গবেষক সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান, সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক আখতার কবীর চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি ও সাংবাদিক রাশেদ রউফ ও ওমর কায়সার, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কাজী আবুল মনসুর, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বেলা নেটওয়ার্ক সদস্য আলীউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভীন, পরিবেশ সংগঠন গ্রিন ফিঙ্গার্সের প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান ও রিতু পারভী ব্যক্তিগণ স্বাক্ষর করেন।

তারা বলেন, ২০০৮ সালের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী সিআরবিকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ২০০৯ সালে গেজেট আকারে প্রকাশিত হয়। ওই পরিকল্পনা অনুযায়ী এ এলাকায় বাণিজ্যিক স্থাপনা বা বহুতল ভবন নির্মাণ নিষিদ্ধ।

jagonews24

বিবৃতিতে আরও বলা হয়, সিআরবিতে ২০০টির বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার বড় অংশই ওষুধি গাছ। শতবর্ষী গাছসহ সমৃদ্ধ সবুজভূমির কারণে এলাকাটি চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত।

একই দাবিতে নাগরিক সমাজের প্রতিনিধিরাও আলাদা বিবৃতি দিয়েছেন। তারা সিআরবিতে হাসপাতাল প্রকল্পের কার্যক্রম বন্ধের আহ্বান জানান।

এদিকে, সিআরবি রক্ষা মঞ্চ জানিয়েছে, প্রকল্প বাতিলের দাবিতে রোববার সকাল থেকে সিআরবি সাত রাস্তার মোড়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow