সিএমপিতে দুই কর্মকর্তার বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। শনিবার (৩০ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি এতদিন সিএমপিতে কর্মরত ছিলেন। অন্যদিকে, পতেঙ্গা থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদরদপ্তরের ইন্সপেক্টর (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে। সিএমপি সূত্র জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এমআরএএইচ/এমএএইচ/

সিএমপিতে দুই কর্মকর্তার বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। শনিবার (৩০ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি এতদিন সিএমপিতে কর্মরত ছিলেন।

অন্যদিকে, পতেঙ্গা থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদরদপ্তরের ইন্সপেক্টর (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow