সিকৃবিতে পাখি নিধনবিরোধী মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাখি শিকার ও নিধন প্রতিরোধে মানববন্ধন করেছে প্রাণী-কল্যাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে ‘বাঁচলে পাখি, বাঁচবে প্রকৃতি’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসানের সঞ্চালনায় এতে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার বলেন, ‘হাওর-বাঁওড় ও নদীবেষ্টিত ক্যাম্পাস হওয়া সত্ত্বেও আমরা পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে পারিনি। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।’  ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘পাখির প্রজনন ঋতুতে তাদের জন্য বাসস্থান তৈরি একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।’  একই অনুষদের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, ‘মানুষের পাশাপাশি পশুপাখ

সিকৃবিতে পাখি নিধনবিরোধী মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাখি শিকার ও নিধন প্রতিরোধে মানববন্ধন করেছে প্রাণী-কল্যাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে ‘বাঁচলে পাখি, বাঁচবে প্রকৃতি’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসানের সঞ্চালনায় এতে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার বলেন, ‘হাওর-বাঁওড় ও নদীবেষ্টিত ক্যাম্পাস হওয়া সত্ত্বেও আমরা পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে পারিনি। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।’ 

ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘পাখির প্রজনন ঋতুতে তাদের জন্য বাসস্থান তৈরি একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।’ 

একই অনুষদের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, ‘মানুষের পাশাপাশি পশুপাখির প্রতিও ভালোবাসা প্রদর্শন করতে হবে। প্রয়োজনে পাখি নিধন রোধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।’ 

প্রাধিকারের সভাপতি মো. শাহীন আলম বলেন, “সংগঠনের ‘লাভ ফর বার্ডস’ কর্মসূচির মাধ্যমে সিলেটের হরিপুর এলাকায় পাখি নিধন ও মাংস বিক্রির প্রতিবাদ জানানো হয়েছে এবং জড়িতদের শাস্তির দাবি তোলা হয়েছে।” 

মানববন্ধন শেষে পাখির প্রজনন মৌসুমে উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন গাছে পাখিদের জন্য মাটির হাঁড়ি বাঁধা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন গাছে নামফলক স্থাপন করা হয়, যাতে শিক্ষার্থীরা সহজে গাছগুলো শনাক্ত করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow