সিজেপির অভিজিৎকে তুলে নিয়ে গেছে পুলিশ
দিল্লির রাজপথ এখন চরম উত্তপ্ত। ভারতের পার্লামেন্ট অভিমুখে আন্দোলনকারীদের পদযাত্রা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। সোমবার (২০ জুলাই)আন্দোলনকারীরা সংসদ মার্গ থেকে পার্লামেন্টের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ মার্গ পুলিশ স্টেশনের চারপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছোড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পার্লামেন্ট থেকে মাত্র ২০০ মিটার দূরে রাইসিনা রোডে আটকে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। এদিকে, মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ কর্মী যন্তর মন্তরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিক্ষোভ দমনে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। সূত্র: দ্য হিন্দুকেএএ/
দিল্লির রাজপথ এখন চরম উত্তপ্ত। ভারতের পার্লামেন্ট অভিমুখে আন্দোলনকারীদের পদযাত্রা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। সোমবার (২০ জুলাই)আন্দোলনকারীরা সংসদ মার্গ থেকে পার্লামেন্টের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের আটকে দেয়।
পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদ মার্গ পুলিশ স্টেশনের চারপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছোড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পার্লামেন্ট থেকে মাত্র ২০০ মিটার দূরে রাইসিনা রোডে আটকে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।
এদিকে, মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ কর্মী যন্তর মন্তরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিক্ষোভ দমনে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।
সূত্র: দ্য হিন্দু
কেএএ/
What's Your Reaction?