সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বিভিন্ন মন্ত্রণালয়ের ২৬৪ সহকারী সচিব পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। নতুন পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড অনুযায়ী মাসিক বেতন হবে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (ইমেইল: [email protected])। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের ২৬৪ সহকারী সচিব পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। নতুন পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড অনুযায়ী মাসিক বেতন হবে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (ইমেইল: [email protected])। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
What's Your Reaction?