সিনেপ্লেক্সে এখনো আসেনি ‘রকস্টার’-‘মাসুদ রানা’র ডিসিপি
গেল রোজার ঈদে ডিসিপি জটিলতা হয়ে উঠেছিল মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এর অন্যতম উদাহরণ ছিল শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সময়মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা না দেওয়ায় অনেক হলে ঈদের দিন ছবিটি উপভোগ করতে পারেননি দর্শক। স্টার সিনেপ্লেক্সে চারদিন অধরা ছিল ছবিটি। অন্য ছবিগুলোও ডিসিপি জমা দিয়েছিল শেষ মুহূর্তে এসে। সেসব নিয়ে হয়েছিলো অনেক আলোচনা। যুক্তি ও তথ্য যাচাই না করেই সব দায় চেপে বসেছিলো সিনেপ্লেক্সগুলোর উপর। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি আজ (২৭ মে) পর্যন্ত হাতে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেপ্লেক্স সংশ্লিষ্টরা। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গত রোজার ঈদে সময়মতো ডিসিপি জমা না দেওয়ায় বড় ধরনের জটিলতা হয়েছিল। এবারও আমরা একই পরিস্থিতি দেখছি। আজ বুধবার পর্যন্ত এখনও ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’সহ অধিকাংশ সিনেমার ডিসিপি হাতে পাইনি।’ তিনি আরও বলেন, ‘বারবার অনুরো
গেল রোজার ঈদে ডিসিপি জটিলতা হয়ে উঠেছিল মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এর অন্যতম উদাহরণ ছিল শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সময়মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা না দেওয়ায় অনেক হলে ঈদের দিন ছবিটি উপভোগ করতে পারেননি দর্শক।
স্টার সিনেপ্লেক্সে চারদিন অধরা ছিল ছবিটি। অন্য ছবিগুলোও ডিসিপি জমা দিয়েছিল শেষ মুহূর্তে এসে। সেসব নিয়ে হয়েছিলো অনেক আলোচনা। যুক্তি ও তথ্য যাচাই না করেই সব দায় চেপে বসেছিলো সিনেপ্লেক্সগুলোর উপর।
এবারও একই চিত্র দেখা যাচ্ছে। ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি আজ (২৭ মে) পর্যন্ত হাতে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেপ্লেক্স সংশ্লিষ্টরা।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গত রোজার ঈদে সময়মতো ডিসিপি জমা না দেওয়ায় বড় ধরনের জটিলতা হয়েছিল। এবারও আমরা একই পরিস্থিতি দেখছি। আজ বুধবার পর্যন্ত এখনও ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’সহ অধিকাংশ সিনেমার ডিসিপি হাতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘বারবার অনুরোধ করার পরও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সময়মতো ডিসিপি জমা দেন না। এবারও সেই অবস্থা ছিলো। তবে গতকাল অনেক ছবির ডিসিপি এসেছে। কিন্তু ঈদের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি জমা দেয়া হয়নি। এতে যদি পরে কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, সেই দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
ডিসিপি দেরিতে জমা পড়ার কারণে শিডিউল প্রকাশেও জটিলতা তৈরি হচ্ছে বলে জানান তিনি। মেসবাহ বলেন, ‘আজ ডিসিপি পেলে আমরা আগেভাগেই শিডিউল জানাতে পারতাম। দর্শকরাও অনলাইনে টিকিট কাটার জন্য পর্যাপ্ত সময় পেতেন। কিন্তু এখন চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তখন একসঙ্গে প্রচুর দর্শক অনলাইনে ঢুকলে সার্ভারেও চাপ তৈরি হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা ব্লকবাস্টারেও একই পরিস্থিতি বিরাজ করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহবুব জানান, অধিকাংশ সিনেমার ডিসিপি এখনও হাতে আসেনি। তবে বুধবার রাতের মধ্যে সেগুলো পৌঁছে যাবে বলে আশা করছেন তারা।
আরও পড়ুন:
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম
এদিকে ঈদে মুক্তির তালিকায় থাকা অন্যান্য সিনেমাগুলোর নির্মাতারাও শেষ মুহূর্তে প্রস্তুতি শেষ করছেন বলে জানা গেছে। তবে দর্শক ও হল কর্তৃপক্ষের প্রত্যাশা, এবার যেন ডিসিপি জটিলতায় ঈদের সিনেমা উপভোগে কোনো বিঘ্ন না ঘটে।
এলআইএ/এমএমএফ
What's Your Reaction?