সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের ‘প্রিন্স’, ক্ষুব্ধ দর্শক

দীর্ঘ প্রতীক্ষা আর ডিসিপি জটিলতা কাটিয়ে গতকাল স্টার সিনেপ্লেক্সে ফিরেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে একদিন পার না হতেই আজ সিনেপ্লেক্সে আবারও নতুন করে ঝামেলার সম্মুখীন হয়েছে সিনেমাটি। সাউন্ড ঠিক থাকলে ভিডিও চলছে না আবার ভিডিও চললে সাউন্ড শোনা যাচ্ছে না। এমনকি মাঝেমধ্যেই দৃশ্য আটকে যাচ্ছে বা থেমে যাচ্ছে। বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে সাধারণ দর্শক ও শাকিব ভক্তরা চরম হতাশ হয়ে মাঝপথেই থিয়েটার থেকে বেরিয়ে আসছেন। দর্শকদের অভিযোগ সিনেমা চলাকালীন হঠাৎ করেই এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে লাফিয়ে চলে যাচ্ছে। এতে করে গল্পের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং পর্দায় আসলে কী চলছে তা কেউ বুঝতে পারছেন না। হঠাৎ করে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় শুরু হলে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি দৃশ্য শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্ত দর্শকরা টিকিটের টাকা দিয়েও সিনেমা দেখার কোনো আনন্দই পাচ্ছেন না। বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাকিব খানের ভক্তরা। এক ভক্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন শাকিবের প্রিন্স নিয়ে রীতিমতো চক্রান্ত চলছে। তাঁর ভাষ্যমতে প্রিন্সের আ

সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের ‘প্রিন্স’, ক্ষুব্ধ দর্শক
দীর্ঘ প্রতীক্ষা আর ডিসিপি জটিলতা কাটিয়ে গতকাল স্টার সিনেপ্লেক্সে ফিরেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে একদিন পার না হতেই আজ সিনেপ্লেক্সে আবারও নতুন করে ঝামেলার সম্মুখীন হয়েছে সিনেমাটি। সাউন্ড ঠিক থাকলে ভিডিও চলছে না আবার ভিডিও চললে সাউন্ড শোনা যাচ্ছে না। এমনকি মাঝেমধ্যেই দৃশ্য আটকে যাচ্ছে বা থেমে যাচ্ছে। বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে সাধারণ দর্শক ও শাকিব ভক্তরা চরম হতাশ হয়ে মাঝপথেই থিয়েটার থেকে বেরিয়ে আসছেন। দর্শকদের অভিযোগ সিনেমা চলাকালীন হঠাৎ করেই এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে লাফিয়ে চলে যাচ্ছে। এতে করে গল্পের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং পর্দায় আসলে কী চলছে তা কেউ বুঝতে পারছেন না। হঠাৎ করে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় শুরু হলে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি দৃশ্য শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্ত দর্শকরা টিকিটের টাকা দিয়েও সিনেমা দেখার কোনো আনন্দই পাচ্ছেন না। বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাকিব খানের ভক্তরা। এক ভক্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন শাকিবের প্রিন্স নিয়ে রীতিমতো চক্রান্ত চলছে। তাঁর ভাষ্যমতে প্রিন্সের আগাগোড়া কিছুই তিনি বুঝতে পারেননি কারণ সিনেমার মধ্যে প্রায় ১০ থেকে ১২ বার দৃশ্য একাই পরিবর্তন হয়ে গেছে। ডিসিপি সমস্যার পর এবার সিনেপ্লেক্সের এমন অব্যবস্থাপনায় সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow