সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী, জানালেন কারণ

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ইউটিউবে মুক্তি পাওয়া তার বেশির ভাগ নাটকই কোটি ভিউ অতিক্রম করেছে। সর্বশেষ ‘কাজল চোখের মেয়ে’ নাটক দিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। আরও পড়ুন এক সিনেমায় শাকিব-অপু-বুবলী! নাটকে ধারাবাহিক সাফল্যের পর স্বাভাবিকভাবেই সিনেমা থেকে প্রস্তাবও পাচ্ছেন তটিনী। তবে এখনই বড় পর্দায় অভিষেকের কোনো ইচ্ছা নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। তবে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে। সেটা এখন নয়। এখন আমি নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তখন সময় আসবে।’ বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তটিনী বলেন, ‘বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে আমি কী, সেটা ভালোই বুঝতে পারি। এর জন্য যে অভিনয় দরকার, ড্যান্স দরকার, গ্ল্যামার সেসব আমার মধ্যে আছে, এমন দাবি করি না। আপাতত নাটকেই ভালো আছি।’ আরও পড়ুন টেইলর সুইফটের বিয়ের ‘ময়লা’

সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী, জানালেন কারণ

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ইউটিউবে মুক্তি পাওয়া তার বেশির ভাগ নাটকই কোটি ভিউ অতিক্রম করেছে। সর্বশেষ ‘কাজল চোখের মেয়ে’ নাটক দিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

নাটকে ধারাবাহিক সাফল্যের পর স্বাভাবিকভাবেই সিনেমা থেকে প্রস্তাবও পাচ্ছেন তটিনী। তবে এখনই বড় পর্দায় অভিষেকের কোনো ইচ্ছা নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। তবে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে। সেটা এখন নয়। এখন আমি নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তখন সময় আসবে।’

বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তটিনী বলেন, ‘বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে আমি কী, সেটা ভালোই বুঝতে পারি। এর জন্য যে অভিনয় দরকার, ড্যান্স দরকার, গ্ল্যামার সেসব আমার মধ্যে আছে, এমন দাবি করি না। আপাতত নাটকেই ভালো আছি।’

তিনি আরও মনে করেন, একজন শিল্পীর জন্য নিজেকে প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জনপ্রিয়তার সুযোগ নিয়ে তাড়াহুড়ো করে সিনেমায় নাম লেখানোর চেয়ে অভিনয়ে আরও দক্ষ হয়ে সঠিক সময়ের অপেক্ষা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বর্তমানে ছোট পর্দাতেই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী।

দর্শকদের প্রত্যাশা, ভবিষ্যতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বড় পর্দায়ও নিজের অভিনয়ের ছাপ রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow