সিনেমায় ধূমপানের দৃশ্য নিয়ে যে সত্যিটা জানা গেল
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সম্প্রতি এ সংক্রান্ত গুঞ্জন ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ব্যাখ্যা দেয় বোর্ড ও মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে দুই সংস্থার যৌথ উদ্যোগে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধূমপানসহ নেতিবাচক দৃশ্যসংবলিত চলচ্চিত্র জাতীয় পুরস্কারের জন্য অযোগ্য বিবেচনা করা প্রয়োজন, এমন মত প্রকাশ করেছেন অনুষ্ঠানের অতিথিরা। একই বিজ্ঞপ্তিতে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।মিটিং শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সংশ্লিষ্টরা এ খবর প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়। নির্মাতা ও অভিনয়শিল্পীরা এর প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় দুই সংস্থা। মানস জানায়, সংবাদ বি
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সম্প্রতি এ সংক্রান্ত গুঞ্জন ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ব্যাখ্যা দেয় বোর্ড ও মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।
গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে দুই সংস্থার যৌথ উদ্যোগে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধূমপানসহ নেতিবাচক দৃশ্যসংবলিত চলচ্চিত্র জাতীয় পুরস্কারের জন্য অযোগ্য বিবেচনা করা প্রয়োজন, এমন মত প্রকাশ করেছেন অনুষ্ঠানের অতিথিরা।
একই বিজ্ঞপ্তিতে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।
মিটিং শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সংশ্লিষ্টরা
এ খবর প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়। নির্মাতা ও অভিনয়শিল্পীরা এর প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় দুই সংস্থা।
মানস জানায়, সংবাদ বিজ্ঞপ্তিতে যে শিরোনাম ব্যবহার করা হয়েছে, তা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নীতিগত ঘোষণা নয়। আলোচনায় অংশ নেওয়া একজন বক্তা ব্যক্তিগত মতামত হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, চলচ্চিত্র-নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য নিরুৎসাহিত করা এবং শিশু-কিশোরদের সুরক্ষার বিষয়েই আলোচনা হয়েছে।
এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান এক বিবৃতিতে বলেন, ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার দেওয়া হবে না এমন কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, তার মূল বক্তব্য ছিল, সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সার্টিফিকেশন বোর্ড দায়িত্ব পালন করবে। ভুল শিরোনাম ও বক্তব্য উপস্থাপনের কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এলআইএ
What's Your Reaction?