সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনো ছাড় নয় : চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে সংকট সৃষ্টি করা ব্যবসায়ী সিন্ডিকেটকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। মেয়র শাহাদাত হোসেন বলেন, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হয়। সৌদি আরবে অনেক সময় বিনামূল্যে রোজাদারদের খাবার দেওয়া হয়। এখানেও আহ্বান থাকবে, এ নৈতিকতায় তারা (ব্যবসায়ীরা) যদি কিছু করতে পারে। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে ইনশাল্লাহ। রোজার মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করা, অযৌক্তিক কারণে দাম বাড়ানো কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না বলে সতর্ক করেন মেয়র। এ সময় মেয়র শাহাদাত বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠানে গিয়ে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ রমজান
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে সংকট সৃষ্টি করা ব্যবসায়ী সিন্ডিকেটকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হয়। সৌদি আরবে অনেক সময় বিনামূল্যে রোজাদারদের খাবার দেওয়া হয়। এখানেও আহ্বান থাকবে, এ নৈতিকতায় তারা (ব্যবসায়ীরা) যদি কিছু করতে পারে।
ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে ইনশাল্লাহ।
রোজার মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করা, অযৌক্তিক কারণে দাম বাড়ানো কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না বলে সতর্ক করেন মেয়র। এ সময় মেয়র শাহাদাত বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠানে গিয়ে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরে মেয়র সাংবাদিকদের বলেন, বড় যেসব বাজার যেমন- কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট বাজার, পাহাড়তলি বাজার এগুলো আমরা মনিটরিং করছি। এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যাতে করে দরের তারতম্য অনেক বেশি হয়। সবদিক বিবেচনা করেই আমরা কাজ চালাচ্ছি।
What's Your Reaction?