সিমেন্টবাহী অটোরিকশার ধাক্কায় সন্তানের সামনেই মায়ের করুণ মৃত্যু
পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই টমটমের (অটোরিকশা) ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে তার ছোট মেয়ের চোখের সামনেই। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম স্থানীয় মো. ফারুক শরীফের স্ত্রী। তিনি তিন সন্তান ও স্বামীকে নিয়ে শহরে বসবাস করতেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন হোসনেয়ারা বেগম। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই টমটম গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে টমটম চালককে আটক করেন এবং পুলিশে খবর দেন। একইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় হোসনেয়ারা বেগমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সৈকত হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্
পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই টমটমের (অটোরিকশা) ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে তার ছোট মেয়ের চোখের সামনেই।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম স্থানীয় মো. ফারুক শরীফের স্ত্রী। তিনি তিন সন্তান ও স্বামীকে নিয়ে শহরে বসবাস করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন হোসনেয়ারা বেগম। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই টমটম গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে টমটম চালককে আটক করেন এবং পুলিশে খবর দেন। একইসঙ্গে আশঙ্কাজনক অবস্থায় হোসনেয়ারা বেগমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সৈকত হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটম গাড়িটি জব্দ করেছে এবং চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?