সিরাজগঞ্জে আগুনে পুড়লো ফার্নিচারের ৫ দোকান
সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে পাঁচটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এতে অন্তত ৬ লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারের ফার্নিচার পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর। ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম বলেন, গভীর রাতে দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের পাঁচটি দোকানে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহমুজা রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি ও ১০ লাখ টাকার আসবাবপত্র উদ্ধার করেছেন তারা। তবে
সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে পাঁচটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এতে অন্তত ৬ লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারের ফার্নিচার পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর।
ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম বলেন, গভীর রাতে দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের পাঁচটি দোকানে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহমুজা রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি ও ১০ লাখ টাকার আসবাবপত্র উদ্ধার করেছেন তারা। তবে তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল হাসান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে সংসদ সদস্য আয়নুল হক ও আমি পরিদর্শন করেছি। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো।
এম এ মালেক/এমএন/জেআইএম
What's Your Reaction?