সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-মামুনকে সদস্যসচিব করা হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফিফ আজিজ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও আব্দুল আলিম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসলাম ও আয়েশা সিদ্দিকা, যুগ্ম সদস্যসচিব হযরত আলী, আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম সেখ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদ কলি রবিন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মুরাদুজ্জামান মাঈন। বাকি তিন সদস্যরা হলেন- সায়োয়ার, জাহাঙ্গীর ও আলমাছ সরকার। এর আগে, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদারকে প্রধান সমন্বয়কারী করে ৮৬ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল-মামুনকে সদস্যসচিব করা হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফিফ আজিজ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও আব্দুল আলিম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসলাম ও আয়েশা সিদ্দিকা, যুগ্ম সদস্যসচিব হযরত আলী, আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম সেখ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদ কলি রবিন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মুরাদুজ্জামান মাঈন। বাকি তিন সদস্যরা হলেন- সায়োয়ার, জাহাঙ্গীর ও আলমাছ সরকার।

এর আগে, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদারকে প্রধান সমন্বয়কারী করে ৮৬ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তবে এ কমিটি ঘোষণার একদিন না যেতেই বেশ কিছু নেতা পদত্যাগ করেন।

এম এ মালেক/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow