সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করছে একটি চক্র। রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, সরকারি নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা দাবি করছে। এছাড়া বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। ডিসি বিষয়টি জানার পর প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনো ধরনের তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সূত্র আরও জানায়, কারো কাছে এ রকম ফোন গেলে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। এ বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন তিনি। এম এ মালেক/এএইচ/এমএস

সিরাজগঞ্জে ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করছে একটি চক্র।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, সরকারি নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা দাবি করছে। এছাড়া বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। ডিসি বিষয়টি জানার পর প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনো ধরনের তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র আরও জানায়, কারো কাছে এ রকম ফোন গেলে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। এ বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন তিনি।

এম এ মালেক/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow