সিরাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ

সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি, ভাসানী কলেজ রোড এলাকায় এ গনসংযোগ করেন। এসময় নেতাকর্মীরা বাজারের মানুষ ও দোকানদারের কাছে ধানের শীষের লিফলেট বিতরন করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গনসংযোগকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ছয়টি আসনেই জনগন স্বতস্ফ’র্ত ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবেন। তিনি বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে তেমনি ২০২৬ এসেই নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিছেন কিনা প্রশ্ন করা হবে। দেশের মানুষ জামায়াত ইসলামীর এসব ধোকাবাজি কথা বুঝতে পেরে জনগন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগন এখন ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রীব হয়ে রয়েছে। গনসংযোগকালে সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন

সিরাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ

সিরাজগঞ্জ শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের বড়বাজার, মাছ পট্টি, ভাসানী কলেজ রোড এলাকায় এ গনসংযোগ করেন।

এসময় নেতাকর্মীরা বাজারের মানুষ ও দোকানদারের কাছে ধানের শীষের লিফলেট বিতরন করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গনসংযোগকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ছয়টি আসনেই জনগন স্বতস্ফ’র্ত ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দিবেন।

তিনি বলেন, জামায়াত যেমন ১৯৭১ সালে নারীদের ইজ্জত হনন করেছে তেমনি ২০২৬ এসেই নারীদের বেশ্যা বলে মন্তব্য করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কবরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিছেন কিনা প্রশ্ন করা হবে। দেশের মানুষ জামায়াত ইসলামীর এসব ধোকাবাজি কথা বুঝতে পেরে জনগন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগন এখন ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রীব হয়ে রয়েছে।

গনসংযোগকালে সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow