সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিম সেখের হাসান শেখ (৫০) ও তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০)। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বিকেলে কৃষক হাসান সেখ বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করছিল। সাড়ে চারটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হাসান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাতে কৃষক আব্দুল হামিদ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আব্দুল হালিম সেখের হাসান শেখ (৫০) ও তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বিকেলে কৃষক হাসান সেখ বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করছিল। সাড়ে চারটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হাসান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অন্যদিকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাতে কৃষক আব্দুল হামিদ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow