সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদার অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাতে আমি ও আমার লোকজন নিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে দুষ্কৃতকারীরা আমার প্রধান নির্বাচনি ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা আমার মা-চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এরপর প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, এ আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আমার ও চাচাদের বাড়ি পুড়ে একদম ছাই হয়ে যেত। এ ঘটনার একদিন আগেও তার এই নির্বাচনি ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদার অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাতে আমি ও আমার লোকজন নিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে দুষ্কৃতকারীরা আমার প্রধান নির্বাচনি ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা আমার মা-চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এরপর প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

তিনি বলেন, এ আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আমার ও চাচাদের বাড়ি পুড়ে একদম ছাই হয়ে যেত। এ ঘটনার একদিন আগেও তার এই নির্বাচনি ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

এম এ মালেক/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow