সিরাজগঞ্জে হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় সৌদি প্রবাসী রাসেল ফকিরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা প্রকাশের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা লাকী খাতুন (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী। তিনি বলেন,.রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভুক্তভোগী বেলকুচি থানার শোলাকুড়া গ্রামের রাসেল ফকিরকে (৩০) উদ্ধার করা হয়। এসময় সলঙ্গা থানার তেলকুপি গ্রামের শাহীন শেখের স্ত্রী মোছা: লাকী খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়। আরোও বলেন, নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা রাসেলের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার প্রথমে বিকাশে ৫০ হাজার টাকা পাঠায়। পরে আরও ৫ লাখ টাকা নিতে এলে রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি এলাকায় পুলিশের অভিযানে লাকী খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে অপহৃত রাসেল ফকিরকে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ আদায়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন, সিম ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, পল

সিরাজগঞ্জে হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় সৌদি প্রবাসী রাসেল ফকিরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা প্রকাশের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা লাকী খাতুন (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।

তিনি বলেন,.রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভুক্তভোগী বেলকুচি থানার শোলাকুড়া গ্রামের রাসেল ফকিরকে (৩০) উদ্ধার করা হয়। এসময় সলঙ্গা থানার তেলকুপি গ্রামের শাহীন শেখের স্ত্রী মোছা: লাকী খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

আরোও বলেন, নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা রাসেলের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার প্রথমে বিকাশে ৫০ হাজার টাকা পাঠায়। পরে আরও ৫ লাখ টাকা নিতে এলে রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি এলাকায় পুলিশের অভিযানে লাকী খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে অপহৃত রাসেল ফকিরকে উদ্ধার করা হয়।

এ সময় মুক্তিপণ আদায়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন, সিম ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow