সিরাজগঞ্জের সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু, আরেক শিশু আহত

সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত a চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, থানার রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা অতিক্রম করছিল। একই সময়ে পিছন থেকে আসা মাছ বোঝাই নসিমনটি দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাবাসসুম মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়েছে। সলঙ্গা থানার এস, আই মাহমুব কবির বলেন, নসিমনটি মাছ বোঝাই দিয়ে তাড়াশ থেকে সলঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর মাছ নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে ফেলে দিয়ে স্থানীয় লোকজন মাছগুলো নিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সিরাজগঞ্জের সলঙ্গায় নসিমন চাপায় শিশুর মৃত্যু, আরেক শিশু আহত

সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত a চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, থানার রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা অতিক্রম করছিল। একই সময়ে পিছন থেকে আসা মাছ বোঝাই নসিমনটি দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাবাসসুম মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়েছে।

সলঙ্গা থানার এস, আই মাহমুব কবির বলেন, নসিমনটি মাছ বোঝাই দিয়ে তাড়াশ থেকে সলঙ্গার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর মাছ নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে ফেলে দিয়ে স্থানীয় লোকজন মাছগুলো নিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow