সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা  

  বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং করে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৭৪ রান এসেছে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। ফারজানা হক ও শারমিন সুলতানা ভালোই শুরু করেছিল। তবে মোটেও থিতু হতে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। মাত্র ১১ রানেই থেমেছেন তিনি করে। অন্য ওপেনার শারমিন করতে পারেননি ১৭ রানের বেশি। উদ্বোধনী জুটি ভাঙে ৩৪ রানে। পরে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। ২৫ রান করেছেন শারমিন। খুবই ধীরগতির ইনিংসে ৪০ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ফলে দলের সংগ্রহে বাজে প্রভাব ফেলে সেটি। তবে শুরু থেকে দারুণ ব্যাটিং করেন সোবহানা মোস্তারি। ফিফটির দেখা পান ৬০ বলে। শেষ পর্যন্ত করেন সবমিলিয়ে ৮০ বলে ৭৪ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকে

সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা   

 

বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং করে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৭৪ রান এসেছে সোবহানা মোস্তারির ব্যাট থেকে।

ফারজানা হক ও শারমিন সুলতানা ভালোই শুরু করেছিল। তবে মোটেও থিতু হতে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফারজানা। মাত্র ১১ রানেই থেমেছেন তিনি করে। অন্য ওপেনার শারমিন করতে পারেননি ১৭ রানের বেশি। উদ্বোধনী জুটি ভাঙে ৩৪ রানে।

পরে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। ২৫ রান করেছেন শারমিন। খুবই ধীরগতির ইনিংসে ৪০ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ফলে দলের সংগ্রহে বাজে প্রভাব ফেলে সেটি।

তবে শুরু থেকে দারুণ ব্যাটিং করেন সোবহানা মোস্তারি। ফিফটির দেখা পান ৬০ বলে। শেষ পর্যন্ত করেন সবমিলিয়ে ৮০ বলে ৭৪ রান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন কাভিশা দিলহারি। দুটি উইকেট গেছে নিমাশা মিপেগের ঝুলিতে। আর একটি করে পেয়েছেন মালকি মাদারা ও চামারি আতাপাত্তু।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow