সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরার। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এর দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে। যারা সিরীয়দের রক্ত ঝরিয়েছে, তাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সিরিয়া শক্ত অবস্থানে থাকবে এবং এ ধরনের ঘটনা রাষ্ট্রকে দুর্বল করতে পারবে না।
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এর দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জরুরি স্বাস্থ্যসেবা বিভাগ প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে। যারা সিরীয়দের রক্ত ঝরিয়েছে, তাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সিরিয়া শক্ত অবস্থানে থাকবে এবং এ ধরনের ঘটনা রাষ্ট্রকে দুর্বল করতে পারবে না।
What's Your Reaction?