সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অনিয়মের প্রতিবাদ করায় মোহাম্মদ মাহবুব ইসবাল নামের এক শিক্ষককে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।  রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোজাম্মেল হক। এ ঘটনায় আহত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইসবাল। ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয়ে প্রশ্ন ও প্রতিবাদ জানালে হঠাৎ করেই তাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ। এ সময় আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনার পরপরই শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক একে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অনিয়মের প্রতিবাদ করায় মোহাম্মদ মাহবুব ইসবাল নামের এক শিক্ষককে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোজাম্মেল হক। এ ঘটনায় আহত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইসবাল।

ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয়ে প্রশ্ন ও প্রতিবাদ জানালে হঠাৎ করেই তাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ। এ সময় আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনার পরপরই শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক একে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামকে ফোন দিলে সেটি রিসিভ হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow