সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

সিলেট নগরের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব আমাদের ও নাগরিকদের যে কোনো সমস্যা সমাধানে আমি তাদের কাছে ছুটে যাই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এরমধ্যে ৬টি প্রকল্পের কাজ চলমান, ৫টি প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। ২টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আরও ২টি প্রকল্প কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। এছাড়া একটি প্রকল্পের ডিজাইন প্রস্তুতের কাজ চলছে। সোমবার (২২ জুন) দুপুরে সিসিকের ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় কবরস্থান রোডের আরসিসি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওয়ার্ডে রাস্তা, ড্রেন ও সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। মুরাদপুর থেকে টিলাগড় পর্যন্ত একটি আধুনিক এসফল্ট সড়ক নির্মাণ করা হচ্ছে। এ এলাকায় পানির সংযোগ স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সড়কবাতিও স্থাপন করা হবে। এজন্য নগরীর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছি। ৩১ নম্বর ওয়ার্ড সচিব মো. ডালিম আহমদের সঞ্চালনায় উদ্বোধনী

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক
সিলেট নগরের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব আমাদের ও নাগরিকদের যে কোনো সমস্যা সমাধানে আমি তাদের কাছে ছুটে যাই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এরমধ্যে ৬টি প্রকল্পের কাজ চলমান, ৫টি প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। ২টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আরও ২টি প্রকল্প কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। এছাড়া একটি প্রকল্পের ডিজাইন প্রস্তুতের কাজ চলছে। সোমবার (২২ জুন) দুপুরে সিসিকের ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় কবরস্থান রোডের আরসিসি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওয়ার্ডে রাস্তা, ড্রেন ও সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। মুরাদপুর থেকে টিলাগড় পর্যন্ত একটি আধুনিক এসফল্ট সড়ক নির্মাণ করা হচ্ছে। এ এলাকায় পানির সংযোগ স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সড়কবাতিও স্থাপন করা হবে। এজন্য নগরীর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছি। ৩১ নম্বর ওয়ার্ড সচিব মো. ডালিম আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, সহকারী প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য রাকু এবং উপ-সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপুসহ স্থানীয় বাসিন্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow