অস্ট্রেলিয়াতে বাংলাদেশের বিপক্ষে টেস্টের অপেক্ষায় জনসন
ঢাকায় ওয়ানডে সিরিজ হারের পর চট্টগ্রামে এসে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তবু ওয়ানডে সিরিজে বাংলাদেশি পেসারদের দাপট ভুলতে পারছেন না তারা। টি-টোয়েন্টি সিরিজ শেষে অসি পেসার স্পেন্সার জনসন বলে গেলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজের অপেক্ষায় আছেন তারা। রোববার ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৯ রান করে বাংলাদেশ। ১১ ওভারেই সেটা টপকে যায় অসিরা। ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন জনসন। শেষ ম্যাচে তাকে সামলাতেই হিমশম খাচ্ছিল টাইগাররা। যে উইকেটে অস্ট্রেলিয়া ৫৪ বলেই ১০৯ রান করে ফেলছে। সেখানে জনসনকে দেখে মনে হচ্ছিল বোলিং করা কি সহজ! ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে পুরো বোলিং ইউনিটকেই কৃতিত্ব দিয়েছেন জনসন। তিনি বলছিলেন, ‘আগের ম্যাচের তুলনায় আজও আমরা একই উইকেটে খেলেছি, যেটিতে দুই দিন আগেও ম্যাচ হয়েছিল। দুই দলই এই উইকেটে ব্যাট করেছে। আমার বিশ্বাস, আমরা যদি আগে ব্যাট করতাম, তাহলে প্রথম দুই ম্যাচের মতোই ভালো একটি সংগ্রহ গড়তে পারতাম। তবে যেভাবে আমরা বল করেছি, তার পুরো কৃতিত্ব বোলারদেরই প্রাপ্য। আমাদের দলে বিশ্বের সেরা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা র
ঢাকায় ওয়ানডে সিরিজ হারের পর চট্টগ্রামে এসে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তবু ওয়ানডে সিরিজে বাংলাদেশি পেসারদের দাপট ভুলতে পারছেন না তারা। টি-টোয়েন্টি সিরিজ শেষে অসি পেসার স্পেন্সার জনসন বলে গেলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজের অপেক্ষায় আছেন তারা।
রোববার ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৯ রান করে বাংলাদেশ। ১১ ওভারেই সেটা টপকে যায় অসিরা। ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন জনসন। শেষ ম্যাচে তাকে সামলাতেই হিমশম খাচ্ছিল টাইগাররা। যে উইকেটে অস্ট্রেলিয়া ৫৪ বলেই ১০৯ রান করে ফেলছে। সেখানে জনসনকে দেখে মনে হচ্ছিল বোলিং করা কি সহজ!
ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে পুরো বোলিং ইউনিটকেই কৃতিত্ব দিয়েছেন জনসন। তিনি বলছিলেন, ‘আগের ম্যাচের তুলনায় আজও আমরা একই উইকেটে খেলেছি, যেটিতে দুই দিন আগেও ম্যাচ হয়েছিল। দুই দলই এই উইকেটে ব্যাট করেছে। আমার বিশ্বাস, আমরা যদি আগে ব্যাট করতাম, তাহলে প্রথম দুই ম্যাচের মতোই ভালো একটি সংগ্রহ গড়তে পারতাম। তবে যেভাবে আমরা বল করেছি, তার পুরো কৃতিত্ব বোলারদেরই প্রাপ্য। আমাদের দলে বিশ্বের সেরা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা রয়েছে, আর নাথান এলিস গত পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে আসছে। এই দুজনের অসাধারণ বোলিং আমাদের ম্যাচে শক্ত অবস্থান গড়ে দিতে বড় ভূমিকা রেখেছে।’
এর আগে দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ৩৯ রান খরচ করার পর আর বোলিংই পাননি। সেখান থেকে আজকের পারফরম্যান্স নিয়ে জনসন বলছিলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পারা সবসময়ই ভালো লাগে। আগের দিনের হতাশা কাটিয়ে ফিরে এসে সিরিজটা ৩-০ ব্যবধানে শেষ করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কয়েক দিন আগে আমার দিনটা ভালো যায়নি, তবে আজ যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’
আগামী আগস্টে অস্ট্রেলিয়ায় ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। ওই সিরিজের অপেক্ষায় আছেন জনসন, ‘ওয়ানডে সিরিজে আমরা দেখেছি তারা কতটা ভালো দল। তাদের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চায়, তাই এখানে তাদের বিপক্ষে খেলাটা সহজ নয়। তারা যখন টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় আসবে, তখন আমি সেই লড়াইয়ের অপেক্ষায় আছি। আমার মনে হয়, সেটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?