সিলেট নগরীর নিরাপত্তায় পুলিশ-সিসিকের সমন্বয় বাড়াতে হবে: সিসিক প্রশাসক

সিলেট নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (৯ আগস্ট) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন। তিনি আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। সাক্ষাৎকালে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করব

সিলেট নগরীর নিরাপত্তায় পুলিশ-সিসিকের সমন্বয় বাড়াতে হবে: সিসিক প্রশাসক

সিলেট নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (৯ আগস্ট) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।

সাক্ষাৎকালে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow