সিলেট-৩: ‘রাতেই ব্যালটে সিল মারা হচ্ছিল’, অভিযোগ বিএনপি প্রার্থীর
সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে রাতেই ‘জালভোট’ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন ওই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। স্থানীয় জামায়াত নেতার নেতৃত্বে ব্যালটে দাঁড়িপাল্লার সিল মারা হচ্ছিল বলে অভিযোগ তার। জালভোট দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনার মধ্যে ওই কেন্দ্রে বিএনপি ও ১১-দলীয় জোটের সমর্থকদের হাতাহাতি হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।