সিলেটে আজও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুইজন। তাদের একজনের বাড়ি মৌলভীবাজার ও অন্যজনের সুনামগঞ্জ। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও অন্যজনের বাড়ি জেলার সদর উপজেলায়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

সিলেটে আজও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুইজন। তাদের একজনের বাড়ি মৌলভীবাজার ও অন্যজনের সুনামগঞ্জ।

একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও অন্যজনের বাড়ি জেলার সদর উপজেলায়।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন রোগী।

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আহমেদ জামিল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow