সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। বর্তমানে চারজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ৭টার দিকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১৫ জন করে এবং মৌলভীবাজার জে

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। বর্তমানে চারজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ৭টার দিকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১৫ জন করে এবং মৌলভীবাজার জেলায় আটজন আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে সিলেট বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন তিনজন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, নেত্রকোনার একজন এবং বরিশালের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow