সিলেটে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ১২২

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাদের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। এর মধ্যে হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭১ জন এবং সিলেট জেলায় ৪২ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলা রোগী রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, দিরাই উপজ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ১২২

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাদের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। এর মধ্যে হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭১ জন এবং সিলেট জেলায় ৪২ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলা রোগী রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আকরামুল। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু সাইফান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যিলাছড়া এলাকার বাসিন্দা। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow