সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পৌরসভা এলাকার নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশে রওয়ানা হওয়ার সময় পৌরসভা ফটকের সামনে তাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু হয়। আরও পড়ুন বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে: সারজিস   প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক ‘ভুয়া ভুয়া’ ও ‘এনসিপি ভুয়া’ স্লোগান দেন। স্থানীয়ভাবে তারা ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত। একপর্যায়

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পৌরসভা এলাকার নূর ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে কানাইঘাটের উদ্দেশে রওয়ানা হওয়ার সময় পৌরসভা ফটকের সামনে তাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক ‘ভুয়া ভুয়া’ ও ‘এনসিপি ভুয়া’ স্লোগান দেন। স্থানীয়ভাবে তারা ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী গাড়িবহরের দিকে এগিয়ে যান এবং একটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে এনসিপির নেতারা গোলাপগঞ্জে পৌঁছালে চৌমুহনী এলাকায়ও তাদের বিরুদ্ধে একই ধরনের স্লোগান দেওয়া হয়। পরে তারা নির্ধারিত কর্মসূচি পালন করে পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, ‌‌‌‘ভাঙচুরের ঘটনায় কেউ আহত হননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এনসিপির নেতারা নিরাপদে গোলাপগঞ্জ ত্যাগ করেছেন।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি হামলার জন্য বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন।

আহমেদ জামিল/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow