সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। নিহত শ্রমিকের নাম রামিম (৫০)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।  ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসা চলছিল রামিমের। রোববার রাতে তার মৃত্যু হয়েছে। আরও পড়ুন:সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ রোববার (৩ মে) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আহমেদ জামিল/এমএন/এএসএম

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

নিহত শ্রমিকের নাম রামিম (৫০)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা। 

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসা চলছিল রামিমের। রোববার রাতে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

রোববার (৩ মে) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

আহমেদ জামিল/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow