সিলেটে নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মো. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মো. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে, ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের পদ শূন্য থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্

সিলেটে নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মো. রেজা হাসান।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মো. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের পদ শূন্য থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২১ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow