সিলেটে পুলিশের ওয়াকিটকিসহ দুই যুবক আটকের ঘটনায় এসআই ক্লোজড

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবক আটকের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড (সাময়িকভাবে প্রত্যাহার) করা হয়েছে। আটককৃতদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে দায়িত্ব থেকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শফিকুল ইসলাম খান বলেন, সিলেটের বাইপাস সড়কে প্রাইভেটকার থেকে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে সোমবার রাত আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটক করে। তবে আটকদের কাছে পাওয়া ওই ওয়াকিটকিটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- সিল

সিলেটে পুলিশের ওয়াকিটকিসহ দুই যুবক আটকের ঘটনায় এসআই ক্লোজড

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবক আটকের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড (সাময়িকভাবে প্রত্যাহার) করা হয়েছে। আটককৃতদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে দায়িত্ব থেকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম খান বলেন, সিলেটের বাইপাস সড়কে প্রাইভেটকার থেকে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার রাত আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে পুলিশের ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটক করে। তবে আটকদের কাছে পাওয়া ওই ওয়াকিটকিটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ইসলামপুর গ্রামের লিটন মিয়া (৩৫) এবং একই উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের শোয়াইবুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ (২৮)।

লিটন মিয়া গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং জুনায়েদ আহমদ ভোলাগঞ্জ এলাকায় বালু-পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত বলে জানা গেছে। আটকের পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

আহমেদ জামিল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow