সিলেটে প্রাইভেট কার ও পিকআপ সংঘর্ষে নিহত ১
সিলেটের মোগলাবাজারে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত নাজমুল ইসলাম নিয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।
সিলেটের মোগলাবাজারে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহত নাজমুল ইসলাম নিয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।
What's Your Reaction?