সিলেটে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় সভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এই কর্মসূচির বিস্তারিত চূড়ান্ত করা হয়।  দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এই সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।  সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এই সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য কেবল সাংগঠনিক শক্তি প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হওয়া।  মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দলকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন জনগণ উপলব্ধি করতে পারে যে বিএনপি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং যেকোনো দুর্যোগ বা বিপদেও তাদের পাশে আছে।  প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেল

সিলেটে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় সভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এই কর্মসূচির বিস্তারিত চূড়ান্ত করা হয়। 

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এই সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। 

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এই সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য কেবল সাংগঠনিক শক্তি প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হওয়া। 

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দলকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন জনগণ উপলব্ধি করতে পারে যে বিএনপি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং যেকোনো দুর্যোগ বা বিপদেও তাদের পাশে আছে। 

প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা, যুব উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবার নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দলকে আরও মানবিক ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow