সিলেটে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবসম্মত সমাধান করা ও যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রতিনিয়ত সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট কমাতে বাসসহ অন্যান্য যানবাহন টার্মিনালের ভেতরে রাখার নির্দেশনা দেওয়া হবে। টার্মিনালের জায়গা সংকুলান না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে যানবাহন পার্কিংয়ের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে।  শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব এবং শ্রমিকদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করছে। অনুষ্ঠানে বক্তব্য দেন— সিলেট জেলা বাস মিনি

সিলেটে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবসম্মত সমাধান করা ও যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রতিনিয়ত সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট কমাতে বাসসহ অন্যান্য যানবাহন টার্মিনালের ভেতরে রাখার নির্দেশনা দেওয়া হবে। টার্মিনালের জায়গা সংকুলান না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে যানবাহন পার্কিংয়ের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে। 

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব এবং শ্রমিকদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন— সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদিক আহমদ এবং সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ সংশ্লিষ্ট নেতারা।

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী আকবরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow