সিলেটে সাদা পাথরে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।  মাইনুল ইসলাম রিফাত (২৪) ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে থাকা বন্ধুরাও একই কলেজের শিক্ষার্থী। মাইনুল ইসলাম রিফাতের বন্ধু সাব্বির রহমান বলেন, আমরা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদা পাথর ঘুরতে আসি। আজ সকাল সাড়ে ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছে চারজন একসঙ্গে পানিতে গোসল করতে নামি। কিছুক্ষণ পর আমাদের সঙ্গে থাকা রিফাতকে আর দেখা যাচ্ছিল না। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাদা পাথরের মূল গোসলের স্থানে চার বন্ধু একসঙ্গে পানিতে নামেন। গোসল শেষে দুজন ওপরের দিকে উঠে যান। অপর দুজনের মধ্যে একজন সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতের মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। আশপাশে থাকা অন্য পর্যটকরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সিলেটে সাদা পাথরে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।  মাইনুল ইসলাম রিফাত (২৪) ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে থাকা বন্ধুরাও একই কলেজের শিক্ষার্থী। মাইনুল ইসলাম রিফাতের বন্ধু সাব্বির রহমান বলেন, আমরা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদা পাথর ঘুরতে আসি। আজ সকাল সাড়ে ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছে চারজন একসঙ্গে পানিতে গোসল করতে নামি। কিছুক্ষণ পর আমাদের সঙ্গে থাকা রিফাতকে আর দেখা যাচ্ছিল না। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাদা পাথরের মূল গোসলের স্থানে চার বন্ধু একসঙ্গে পানিতে নামেন। গোসল শেষে দুজন ওপরের দিকে উঠে যান। অপর দুজনের মধ্যে একজন সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতের মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। আশপাশে থাকা অন্য পর্যটকরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow