সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। কমিটির সদস্যদের মধ্যে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সড়ক ও জনপথ বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন। সদস্যসচিব হিসেবে রয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিচয় শনাক্ত   তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাস

সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। কমিটির সদস্যদের মধ্যে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সড়ক ও জনপথ বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন। সদস্যসচিব হিসেবে রয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৯জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

 

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

আহত ব্যক্তিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন একজনকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য তাদের পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

আহমেদ জামিল/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow