সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন রোগী। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুই শিশু হলো- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিন ইসলামের চার মাস বয়সী ছেলে আয়ান। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউথ গ্রামের আখলাছুর রহমানের সাত মাস বয়সী ছেলে নাফি আহমদ। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভা

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন রোগী। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। 

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশু হলো- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিন ইসলামের চার মাস বয়সী ছেলে আয়ান। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউথ গ্রামের আখলাছুর রহমানের সাত মাস বয়সী ছেলে নাফি আহমদ। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৮৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৬২ জন, সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৪১ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, লায়ন্স হাসপাতালে ২ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সিলেট জেলায় সন্দেহজনক হামে ৩১ জন এবং নিশ্চিত হামে ২ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক ৪২ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ৪৩ জন, মৌলভীবাজারে সন্দেহজনক ১০ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ১১ জন এবং হবিগঞ্জে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের শুরু থেকে সিলেট বিভাগে সন্দেহজনক হামে ৯১ জন, নিশ্চিত হামে ৪ জন এবং রুবেলায় ৪ জনসহ মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow