সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মারা যাওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়ার ২ বছরের ছেলে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জে ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২৭ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নি
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
মারা যাওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়ার ২ বছরের ছেলে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জে ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২৭ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৪৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৯১ জন, রাগীব রাবেয়া হাসপাতালে ১০ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮ জন, লায়ন্স হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন রয়েছেন।
জেলাভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, সিলেটে ৩৬ জন (৩৪ জন সন্দেহজনক ও ২ জন নিশ্চিত), হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে।
What's Your Reaction?