সিলেটের ওসমানী হাসপাতালে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কয়েক দিন আগে হারপিক পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডের পাঁচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির। নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ার পাড়ার বাসিন্দা। তিনি কুয়াজ আলীর ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট হারপিক পান করার পর অসুস্থ অবস্থায় আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কিছুটা সুস্থ বোধ করায় তিনি হাঁটাচলার জন্য বের হন। একপর্যায়ে সিঁড়ি দিয়ে হাঁটার সময় ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির কালবেলাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর নামের এক ব্যক্তি হারপিক পান করার পর আজ সকালে সিঁড়ির ফাঁক দিয়ে নিচে ল

সিলেটের ওসমানী হাসপাতালে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কয়েক দিন আগে হারপিক পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডের পাঁচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির।

নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ার পাড়ার বাসিন্দা। তিনি কুয়াজ আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট হারপিক পান করার পর অসুস্থ অবস্থায় আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কিছুটা সুস্থ বোধ করায় তিনি হাঁটাচলার জন্য বের হন। একপর্যায়ে সিঁড়ি দিয়ে হাঁটার সময় ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির কালবেলাকে বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর নামের এক ব্যক্তি হারপিক পান করার পর আজ সকালে সিঁড়ির ফাঁক দিয়ে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow