সীতাকুণ্ডে বিপুল ভোটে জয়ী বিএনপির আসলাম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১২৪টি কেন্দ্রের ভোট গণনায় মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১৪২,৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯,২৬৮ ভোট। চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনটি একটি পৌরসভা, ৯টি ইউনিয়ন এবং চসিকের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ৪৪৮,৩৮০ ভোটার ছিলেন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫,৩৫২, নারী ভোটার ২ লাখ ১৩,০১৬, এবং হিজড়া ভোটার ১২ জন। মোট ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এমএমডি/জেএস

সীতাকুণ্ডে বিপুল ভোটে জয়ী বিএনপির আসলাম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১২৪টি কেন্দ্রের ভোট গণনায় মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১৪২,৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯,২৬৮ ভোট।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনটি একটি পৌরসভা, ৯টি ইউনিয়ন এবং চসিকের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ৪৪৮,৩৮০ ভোটার ছিলেন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫,৩৫২, নারী ভোটার ২ লাখ ১৩,০১৬, এবং হিজড়া ভোটার ১২ জন। মোট ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এমএমডি/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow