সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ যুবক আটক
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে সীমান্তের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার টিকরামপুর গ্রামের ইমরান আলীর ছেলে ফিরোজ কবির (৪২), বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামের শহিদুল খানের ছেলে আবুস হোছেন খান (১৯) ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার খাসনগর গ্রামের সেলিম খানের ছেলে শিউলি খান (২১)। জগন্নাথদীঘি বিওপি ক্যাম্পের সুবেদার মো. মোরশেদ আলমের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, বিজিবির একটি টহল টিম সাহাপুর সীমান্ত পিলারের (২১১৫ নং পিলার) নিকটবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় ভারত থেকে তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে ব্যর্থ হলে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথদীঘি বিওপি ক্যাম্পের সুবেদার মোরশেদ আলম বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তিন যুবককে আটক করে চৌদ
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে সীমান্তের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার টিকরামপুর গ্রামের ইমরান আলীর ছেলে ফিরোজ কবির (৪২), বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামের শহিদুল খানের ছেলে আবুস হোছেন খান (১৯) ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার খাসনগর গ্রামের সেলিম খানের ছেলে শিউলি খান (২১)।
জগন্নাথদীঘি বিওপি ক্যাম্পের সুবেদার মো. মোরশেদ আলমের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, বিজিবির একটি টহল টিম সাহাপুর সীমান্ত পিলারের (২১১৫ নং পিলার) নিকটবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় ভারত থেকে তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে ব্যর্থ হলে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথদীঘি বিওপি ক্যাম্পের সুবেদার মোরশেদ আলম বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তিন যুবককে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন মঙ্গলবার রাত ৯টার দিকে জানান, বিজিবির করা মামলায় আটককৃত তিন যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
What's Your Reaction?