সীমান্তে উগ্রবাদী শক্তি আরও সক্রিয় হয়েছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সামনে আধিপত্যবাদবিরোধী লড়াই আরও কঠিন হবে। সীমান্তে উগ্রবাদী শক্তি আরও সক্রিয় হয়েছে।’ শুক্রবার (৮ মে) বিকেলে ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার স্মরণে শাহবাগে জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করে শাপলা স্মৃতি সংসদ। আসিফ মাহমুদ বলেন, ‘এমন পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ, জনগণের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ আরও পড়ুনশাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ারশাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি এনসিপির মুখপাত্র জানান, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা বারবার রাজপথে নেমে জীবন দিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর শাপলা ও মোদিবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। শহীদদের স্মৃতি সংরক্ষণ না করলে ভবিষ্যতে কেউ আন্দোলনে জীবন দিতে এগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সামনে আধিপত্যবাদবিরোধী লড়াই আরও কঠিন হবে। সীমান্তে উগ্রবাদী শক্তি আরও সক্রিয় হয়েছে।’
শুক্রবার (৮ মে) বিকেলে ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার স্মরণে শাহবাগে জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করে শাপলা স্মৃতি সংসদ।
আসিফ মাহমুদ বলেন, ‘এমন পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ, জনগণের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আরও পড়ুন
শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার
শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি
এনসিপির মুখপাত্র জানান, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা বারবার রাজপথে নেমে জীবন দিয়েছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর শাপলা ও মোদিবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। শহীদদের স্মৃতি সংরক্ষণ না করলে ভবিষ্যতে কেউ আন্দোলনে জীবন দিতে এগিয়ে আসবে না।’
এনএস/একিউএফ
What's Your Reaction?