সীমান্তে জড়ো করা ব্যক্তিদের সরাল বিএসএফ

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে অবৈধ পুশইনের উদ্দেশে জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বুধবার (৩ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। এদিকে শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত সদস্যও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় উভয় বাহিনীর স্বাভাবিক টহল কার্যক্রম চলছে। বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাস আলী বলেন, রাতের কোনো এক সময় বিএসএফ লোকগুলোকে ফেরত নিয়ে গেছে। এর আগে মঙ্গলবার (২ জুন) সাদিপুর সীমান্ত এলাকা থেকে পাওয়া তথ্যে জানা যায়, অবৈধ পুশইনকে কেন্দ্র করে টানা তিনদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় কয়েকজন মানুষ আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তবে বুধবার সকালে বিএসএফ তাদের শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ায় সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।

সীমান্তে জড়ো করা ব্যক্তিদের সরাল বিএসএফ

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে অবৈধ পুশইনের উদ্দেশে জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (৩ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত সদস্যও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় উভয় বাহিনীর স্বাভাবিক টহল কার্যক্রম চলছে।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাস আলী বলেন, রাতের কোনো এক সময় বিএসএফ লোকগুলোকে ফেরত নিয়ে গেছে।

এর আগে মঙ্গলবার (২ জুন) সাদিপুর সীমান্ত এলাকা থেকে পাওয়া তথ্যে জানা যায়, অবৈধ পুশইনকে কেন্দ্র করে টানা তিনদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় কয়েকজন মানুষ আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

তবে বুধবার সকালে বিএসএফ তাদের শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ায় সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow