সীমান্তে পুশ-ইনের ঘটনা ন্যক্কারজনক: রিজভী

সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বলেন, এসব ঘটনার পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না। তিনি এ বিষয়ে বিজিবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। বুধবার (২৭ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে রিজভী বলেন, দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রিজভী বলেন, জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ। এ সময় তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেএইচ/এমআরএম

সীমান্তে পুশ-ইনের ঘটনা ন্যক্কারজনক: রিজভী

সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

তিনি বলেন, এসব ঘটনার পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না। তিনি এ বিষয়ে বিজিবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বুধবার (২৭ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে রিজভী বলেন, দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী বলেন, জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ। এ সময় তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

কেএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow