সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

হারলে এখানেই শেষ বিশ্বকাপ যাত্রা। মিসরের বিপক্ষে ম্যাচে যখন অস্তিত্ব সংকট এসেছিল, নিজের সবটা নিংড়ে দিয়েছিলেন লিওনেল মেসি। দলকে রক্ষা করেছেন, তুলেছেন কোয়ার্টার ফাইনালে। আগামীকাল রোববার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এবারের বিশ্বকাপে খুব একটা দৌড়ান না মেসি। সেটি বয়সের কারণে যেমন, তেমনি ভিন্ন এক কৌশলও। গ্রুপ পর্বে জর্ডান ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন মেসি। ফিটনেস নিয়ে আলাপ উঠছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কৌতূহলের জায়গা, মেসি কি শুরুর একাদশে থাকবেন? আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য চিন্তিত নন মেসিকে নিয়ে। পরিশ্রমের ফসল পাচ্ছেন মেসি, এমনটা মনে করে স্কালোনি। স্কালোনি বলেন, ‘সে (মেসি) প্রতি ম্যাচে কম-বেশি একই রকম দৌড়ায়। সে তার ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং তার ফলও হাতেনাতে পাওয়া যাচ্ছে। মাঠে তার দৌড়ানোর পরিমাণের খুব একটা হেরফের হয়েছে বলে আমার মনে হয় না।’ আগামীকালের ম্যাচেও মেসিকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সবচেয়ে বড় ব্যাপার, দারুণ ছন্দে আছেন মেসি। ৩৯ বছর বয়সেও এগিয়ে অন্যদের চেয়ে। এখন পর্য

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

হারলে এখানেই শেষ বিশ্বকাপ যাত্রা। মিসরের বিপক্ষে ম্যাচে যখন অস্তিত্ব সংকট এসেছিল, নিজের সবটা নিংড়ে দিয়েছিলেন লিওনেল মেসি। দলকে রক্ষা করেছেন, তুলেছেন কোয়ার্টার ফাইনালে। আগামীকাল রোববার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

এবারের বিশ্বকাপে খুব একটা দৌড়ান না মেসি। সেটি বয়সের কারণে যেমন, তেমনি ভিন্ন এক কৌশলও। গ্রুপ পর্বে জর্ডান ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন মেসি। ফিটনেস নিয়ে আলাপ উঠছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কৌতূহলের জায়গা, মেসি কি শুরুর একাদশে থাকবেন?

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য চিন্তিত নন মেসিকে নিয়ে। পরিশ্রমের ফসল পাচ্ছেন মেসি, এমনটা মনে করে স্কালোনি।

স্কালোনি বলেন, ‘সে (মেসি) প্রতি ম্যাচে কম-বেশি একই রকম দৌড়ায়। সে তার ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং তার ফলও হাতেনাতে পাওয়া যাচ্ছে। মাঠে তার দৌড়ানোর পরিমাণের খুব একটা হেরফের হয়েছে বলে আমার মনে হয় না।’

আগামীকালের ম্যাচেও মেসিকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। সবচেয়ে বড় ব্যাপার, দারুণ ছন্দে আছেন মেসি। ৩৯ বছর বয়সেও এগিয়ে অন্যদের চেয়ে। এখন পর্যন্ত আট গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে আকাশী-নীলদের মূল ভরসা তিনিই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow